সারওয়ার হোসেইন: বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) কে যারা শেষ নবী মানে না তারা কখনো মুসলমান দাবি করতে পারে না। যুগ যুগ ধরে যেসব ব্যক্তি নিজেকে নবী হিসেবে দাবী করেছিল তারা সবাই ইতিহাসে প্রতারক, ভন্ড ও মিথ্যুক হিসাবে প্রমাণিত হয়েছে।
গত ২৮শে জুলাই রবিবার আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত ব্রাডফোর্ড শাখার উদ্যোগে তাওয়াকুলিয়া জামে মসজিদে অনুষ্ঠিত মহাসম্মেলনে দেশ-বিদেশ থেকে আগত বক্তাবৃন্দ এসব বক্তব্য উল্লেখ করেন। 
ব্রাডফোর্ড ও আশপাশের বিভিন্ন শহর থেকে শত শত ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে বিপুল ভাব গম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে, জাহাঙ্গীর খান ও ক্বারী আব্দুল জলিলের যৌথ পরিচালনায় মহানবী হযরত মোহাম্মদ (স:) এর নবুয়তি জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি নজরুল ইসলাম কাসেমী, মাওলানা মুসাহিদ আলী দয়ামিরি, মুফতি সাইফুল ইসলাম, মাওলানা তরিক উল্লাহ,মাওলানা আব্দুস শহীদ, মাওলানা সাইফুল্লাহ সিদ্দীক, মাওলানা আব্দুর রহমান, মুফতি শিহাব উদ্দিন, মাওলানা এখলাছুর রহমান,মাওলানা আব্দুল হাই সহ প্রমুখ।
বক্তারা আরো উল্লেখ করেন, ভারতের গোলাম আহমদ কাদিয়ানী একজন ভন্ড নবী ও প্রতারক ছিল। আহমদীয়া মুসলিম জামাতের লোকেরা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের ও তরুণ প্রজন্মদের কলে-কৌশলে অর্থের প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে ধর্মান্তরিত ও ঈমানহারা করছে । তাদের এসব অপতৎপরতা সম্পর্কে দেশ-বিদেশে সকল মুসলমানদের সোচ্চার এবং কাদিয়ানীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। কাদিয়ানীরা মুসলিম পরিচয় নয় অমুসলিম পরিচয় নিয়ে পৃথিবীতে তাদের কার্যক্রম চালাতে হবে বলে সম্মেলন থেকে ঘোষণা করা হয়।
সর্বশেষে সারা বিশ্বের মজলুম মুসলমানদের জন্য দোয়া কামনা করে ও বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
