বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল ইসলাম আশুক-এর ইন্তেকালে মুক্তবাংলার শোক

মুক্তবাংলা রিপোর্টঃ  বিশিষ্ট শিক্ষাবিদ, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার দুইবার নির্বাচিত শ্রেষ্ঠ অধ্যক্ষ জনাব নুরুল ইসলাম আশুক (৫১) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ! হার্টে সমস্যাজনিত কারনে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৬ অক্টোবর সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  এদিকে মরহুমের ইন্তেকালের সংবাদ পেয়ে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন মুক্তবাংলা ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান সারওয়ার হোসাইন সুজন ও সেক্রেটারি এমদাদুল ইসলাম তালুকদার। তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

জনাব নুরুল ইসলাম আশুক ফেঞ্চুগঞ্জ উপজেলার জমিরুন্নেছা একাডেমির বর্তমান অধ্যক্ষ ছিলেন এবং মৌলভীবাজারের জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক। তিনি সিলেটের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব ফারুক আহমদ এর বড় ভাই। 

জনাব আশুক মোলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফর নগরের মরহুম নজাবত আলী ও মউরুন বেগমের দ্বিতীয় ছেলে। তিনি স্ত্রী, এক পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতরাত থেকেই এলাকাবাসী সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আত্মীয় স্বজন, ছাত্র ছাত্রী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ তাঁদের প্রিয় নুরুল ইসলাম আশুককে এক নজর দেখতে গ্রামের বাড়িতে ছুটে আসেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে জায়ফরনগরের আকাশ-বাতাস! মরহুমের জানাজা নামাজ আজ বাদ যোহর দুপুর ২টা ৩০ মিনিটের সময় স্থানীয় জায়ফরনগরে অনুষ্ঠিত হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *