হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন

ব্র্যাডফোর্ডে মাওলানা আব্দুল মতিন এর জানাযা ও দাফন সম্পন্ন 

আঞ্জুমানে আল ইসলাহ ইউকে গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সাবেক প্রেসিডেন্ট এবং ব্র্যাডফোর্ডের ঐতিহ্যবাহী বায়তুল আমান জামে মসজিদের প্রধান ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

গত ১৯ অক্টোবর সোমবার ব্র্যাডফোর্ডের বায়তুল আমান জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের সুযোগ্য পুত্র হাফিজ আব্দুল লতিফ। জানাজা পরবর্তী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মরহুম আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.) এর নাতি, নর্থ ওয়েস্ট শহরের দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী।

*জানাজার নামাজে যারা উপস্থিত ছিলেন:

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ হাসান চৌধুরী ফুলতলী, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা সাদ উদ্দীন সিদ্দিকী, হাফিয মাওলানা কয়েছুজ্জামান, আলহাজ খুরশিদ উল হক, লাতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান, আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা হেলাল উদ্দিন ও সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খানসহ ইউকের বিভিন্ন শহর থেকে আলেম-উলামা, ইমাম-খতীব, আল ইসলাহ ইউকের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও কমিউনিটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী, স্থানীয় কাউন্সিলর, রাজনীতিবিদ, আলেম-উলামা ও সাংবাদিকবৃন্দ।

ব্র্যাডফোর্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত শত শত মুসল্লির উপস্থিতিতে মসজিদ ও আশপাশের এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

জানাজা শেষে তাকে ব্র্যাডফোর্ডের স্থানীয় মুসলিম কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, মাওলানা আব্দুল মতিন গত ১৮ অক্টোবর রবিবার বিকাল ৫টায় ব্র্যাডফোর্ড রয়েল ইনফার্মারি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন লিভার ক্যান্সার ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

*মরহুমের সংক্ষিপ্ত পরিচয়:

তার দেশের বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ থানার পুরানগাও গ্রাম।

তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল ডিগ্রি সম্পন্ন করে দেশে থাকাকালীন সিলেট জেলার কামাল বাজার দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে যুক্তরাজ্যের লন্ডনে পাড়ি জমান। তখন থেকেই স্থায়ীভাবে বসবাসের জন্য ব্রাডফোর্ডে আসেন। দীর্ঘ ২৯ বছর তিনি বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করেন।

তার জীবদ্দশায় তিনি কর্মজীবনের পাশাপাশি অনেক সামাজিক চ্যারিটি ও দ্বীনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি নিজ এলাকায় গরিব অসহায় ও নিঃস্ব লোকদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছিলেন।

শোক প্রকাশ করেছেন যারা:

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন – বায়তুল আমান জামে মসজিদের প্রেসিডেন্ট আনোয়ার হোসেইন, সেক্রেটারি আব্দুর রউফ, বিওয়াইও ডাইরেক্টর ফয়জুল হক, শওকত আহমদ এমবি, কাউন্সিলর হাসান খান, সলিসিটর আনছার হাবিব, সাবেক কাউন্সিলর ইসমাইল উদ্দিন, গ্রেটার সিলেট কাউন্সিল নর্থ রিজনের সভাপতি সাবেক কাউন্সিলর নেছার আলী, ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক সারওয়ার হোসেইন, সেক্রেটারি সাংবাদিক নূরে আলম রব্বানী, ট্রেজারার মোহাম্মদ আদনান আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট সাইদুর রহমান, কাউন্সিলর জাফর নিয়াজ, তাওয়াক্কুলিয়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল জলিল, শাহজালাল জামে মসজিদের খতিব মাওলানা এখলাছুর রহমান, জালালাবাদ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুন নূর, কিতলি শাহজালাল জামে মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন, আল-আমিন জামে মসজিদের ইমাম মাওলানা শেখ আফজাল হোসেইন সাদী, আঞ্জুমানে আল-ইসলাহ ব্র্যাডফোর্ড ব্রাঞ্চের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি আব্দুর রব, শিপলি জামে মসজিদের পক্ষ থেকে হাজী আব্দুল মালিক, আলহাজ্ব গয়াছ খান, কাউন্সিলর আশরাফ মিয়া, আলহাজ সিরাজ মিয়া, হাজী রোকনুজ্জামান, নুরুল ইসলাম নাছির, ফয়জুর রহমান চৌধুরী, মোহাম্মদ জমির আলী, আনোয়ার আলী জিতু, মোহাম্মদ এনামুল হক, জিএম বাকীবিল্লাহ ( গিলমান) মোহাম্মদ মনজুর আহমদ, মোহাম্মদ মজিবুর রহমান, আব্দুল খালিক, সাংবাদিক কলন্দর তালুকদার, ছামছু মিয়া, মোহাম্মদ মঈন উদ্দিন, আব্দুল হান্নান চৌধুরী, হাজী আব্দুস সালাম, রজব আলী, মুন্সির আহমদ চৌধুরী, মিজানুর রহমান, আল হিকমা জামে মসজিদের পক্ষ থেকে হাজী আলাউদ্দিন, আব্দুল্লাহ মোফলেহ, শাহ মোহাম্মদ আলী আকবর, কারী আব্দুল কুদ্দুস, বাবুল মিয়া, সাংবাদিক জাহান আলম, নাজিরুল ইসলাম খান, শাহজামান চৌধুরী, মোহাম্মদ আলম মিয়া, সাইফুর রহমানসহ কমিউনিটির বিভিন্ন স্তরের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা আব্দুল মতিন একজন বিদগ্ধ, উদার ও বিনয়ী আলেম ছিলেন। তিনি দ্বীন ও কমিউনিটির জন্য অনেক খেদমত করেছেন। আমরা মরহুমের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *