লন্ডন: ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র এক্সিকিউটিভ কমিটির সভা মঙ্গলবার (৩০ জুন ২০২৬) পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয় ।
সোসাইটির সভাপতি এমদাদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সোসাইটির উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ।
সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতি সংগঠন পরিচালিত মাদ্রাসাগুলোর বর্তমান কার্যক্রম তুলে ধরেন। এক্সিকিউটিভ কমিটির সদস্যরা শিক্ষা কার্যক্রমকে আরও সুষ্ঠু, যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। পাশাপাশি বাংলাদেশের শিক্ষা খাতে আরও কার্যকর অবদান রাখার লক্ষ্যে নতুন কিছু পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, বিগত মাসে সদস্য সংগ্রহ অভিযান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে শতাধিক নতুন সদস্য সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। এছাড়া যুক্তরাজ্যে গৃহহীন (হোমলেস) মানুষের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি, নতুন কাউন্সিলর ও সদস্যদের নিয়ে পরিচিতি সভা আয়োজন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়।
সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সভায় ওয়ার্কিং কমিটি ও উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়।মানিক মিয়াকে প্রধান উপদেষ্টা করে পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, মাহবুব আলম মামুন, আব্দুল মালেক চৌধুরী এবং আবু এহিয়া মো. আব্দুল হাই। নিচে ওয়ারকিং কমিটির পূর্ণাঙ্গ তালিকা দেয়া হল –
সভাপতি এমদাদুর রহমান, সেক্রেটারি ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন, ট্রেজারার কুতুবুজ্জামান শামীম, ফান্ডরেইজিং সেক্রেটারি কাউন্সিলর মোহাম্মদ শফিক ইসলাম (শিশু), সাংগঠনিক সম্পাদক মো. দিলওয়ার হোসাইন, ইউথ সেক্রেটারি ইকবাল হোসাইন,বাংলাদেশ প্রজেক্ট সেক্রেটারি সাইফুর রহমান পারভেজ, এডুকেশন সেক্রেটারি মতিউর রহমান, অফিস সেক্রেটারি শফিজুর রহমান, সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি শানুর আলী, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি সারওয়ার হোসাইন সুজন, মেম্বার কালেকশন সেক্রেটারি নাহিন মিয়া, প্লানিং সেক্রেটারি মিজানুর রহমান মিজান,ইউকে প্রজেক্ট সেক্রেটারি মুসলিম খান,পাবলিকেশন সেক্রেটারি মো. আসয়াদুল হক এবং কালচারাল সেক্রেটারি ছাইম উদ্দিন।এছাড়া ও নতুন তিনজন এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে কাউন্সিলর এ কে এম হেলাল, সৈয়দ মোজাক্কির আহমদ ও আলী আহমদকে শপথবাক্য পাঠ করান সভাপতি এমদাদুর রহমান।
এক্সিকিউটিভ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাবেক সভাপতি লোকমান আহমদ, আখলু মিয়া, মাশুক আহমদ, মকবুল আহমদ, আমিনুর রহমান লিলু, আরিফ এলাহী শামীম।
সভায় সোসাইটির প্রাক্তন উপদেষ্টা মনির উদ্দিন,মজর মিয়া ও মুহিব আহমদের সুস্থতা কামনা এবং প্রাক্তন সভাপতি মরহুম হাজী নূরুল হক,সাবেক সদস্য মরহুম হাজী আবুল কালামের রুহের মাগফিরাত কামনা করে মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
