আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালে “অবসটেট্রিক ইমার্জেন্সি” শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি:
আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালে “অবসটেট্রিক ইমার্জেন্সি” শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ১৩ জুন ২০২৫ তারিখে সন্ধ্যা ৭টায় হাসপাতালের ৭ম তলার কনফারেন্স রুমে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (অবস ও গাইনী) ডা. কিশোয়ার পারভীন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. তানভীর-উজ-জামান।

সেমিনারে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা অংশগ্রহণ করেন এবং ‘অবসটেট্রিক ইমার্জেন্সি’ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করেন। প্রসূতি রোগীদের জটিল জরুরি পরিস্থিতি মোকাবিলায় করণীয়, উন্নত চিকিৎসা পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিষয়ে উপস্থিত চিকিৎসকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

সেমিনারের আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন চিকিৎসকদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করে। এতে রোগীদের মানসম্মত ও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা সহজ হয়, যা সামগ্রিকভাবে হাসপাতালের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *