জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন

তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ, সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে সচেতন জামালগঞ্জবাসী’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে
হাসান আল মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাও: আলতাফুর রহমান, মাওলানা মাছরুফ আহমেদ, নজির হোসেন, কারী আব্দুল কুদ্দুস, সৈয়দ স্বপন, আরিফ বাদশা, হাফেজ আরিফুল ইসলাম সরকার, মুরছালিন প্রমুখ।
বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম তুলে ধরে বলেন, হাসপাতালের ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবা নিম্নমানের, সরকারি কর্মঘণ্টার সময় বেশীর ভাগ চিকিৎসক সময় মতো চিকিৎসা সেবা না দিয়েই প্রাইভেটে রোগী দেখেন। হাসপাতালে আশ-পাশে ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বসে রোগী দেখেন। হাসপাতালের অপরিচ্ছন্নতায় রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। হাসপাতালে দালালদের দৌরাত্ব, বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্বসহ বিভিন্ন অভিযোগ এনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈন উদ্দিন আলমগীকে প্রশাসনিক ভাবে অযোগ্যতা ও ব্যর্থতার জন্য দায়ী করে তার অপসারণের দাবী জানান বক্তারা।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈন উদ্দিন আলমগীর বলেন, ৩১ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট সহ বিভিন্ন পদের লোকবল নেই। তার পরও চেষ্টা করে যাচ্ছি মানুষের সেবা করার। যখনই কোন অভিযোগ আমার কাছে এসেছে আমি তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করি। আমি কর্মঘণ্টার পর নিজেই প্রাইভেট রোগী দেখিনা, হঠাৎ এলাকার কোন রোগী আসলে আমি যথাযথ মূল্যায়ন করি। হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *