ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বন্দর গাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন, গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও ছাতক-দোয়ারা-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা হযরত মাওলানা আব্দুস সালাম আল মাদানী সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুজিবুর রহমান (ইমাম ও খতিব, সুরমা জামে মসজিদ, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি), আল-মুনির জামেয়া ইসলামিয়ার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আকবর আলী সাহেব, জামেয়া ইসলামিয়া রংপুর দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা জামিল আহমদ সাহেব, ক্বারী নুরুল আমিন সাহেব, হযরত মাওলানা হাফিজ বিলাল হোসেন সাহেব, বন্দর গাঁও গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোস্তাব আলী সাহেব এবং জনাব রইছ আলী সাহেব প্রমুখ।
বক্তাগণ তাঁদের আলোচনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনাদর্শের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, রাসূল (সা.)-এর আদর্শই পারে সমাজে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং মানবতার কল্যাণ নিশ্চিত করতে।
অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর ঐক্য, সমাজের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট মুরুব্বী জনাব মস্তাব আলী, আজীবন দাতা সদস্য আছমান আলী, ইছমাইল আলী, আশরাফ আলী, নোয়াব আলী এবং রইছ আলী প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও অত্র মাদরাসার আজীবন দাতা সদস্য লন্ডন প্রবাসী আলী মুহাম্মদ সমুজ।
