হাজী ইলিয়াস আলী সাহেবের মৃত্যুতে শোক প্রস্তাব জ্ঞাপন করেছেন ইউকে কমিউনিটি নেতৃবৃন্দ

■‌ মুক্ত বাংলা ডেস্ক : সুনামগঞ্জ জেলার ছাতক থানার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের পূর্ব পাড়ার অধিবাসী, যুক্তরাজ্যের ব্রাইটনের স্থায়ী বাসিন্দা হাজী মোহাম্মদ ইলিয়াস আলী সাহেবের মৃত্যুতে শোক প্রস্তাব জ্ঞাপন করেছেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক প্রেসিডেন্ট মনসব আলী জে পি, ছাতক এডুকেশন ট্রাস্ট ইউ কে প্রেসিডেন্ট নুরুল ইসলাম এমবিই, সিংচাপইড় ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের প্রেসিডেন্ট সাবেক পুলিশ ইন্সপেক্টর আহবাব মিয়া, সেক্রেটারি তাহের উদ্দিন আজিজ, সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে এর প্রেসিডেন্ট সারওয়ার হোসেইন সুজন, সেক্রেটারি ছানাওর আলী, ট্রেজারার হাজী আলী আহমদ, অর্গানাইজিং সেক্রেটারি মাওলানা আকিকুর রহমান, ইখওয়ানুল মুসলিমিন প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাসানুল বান্না রায়হান, সেক্রেটারি রুহুল আমিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ । নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য,  হাজী ইলিয়াস আলী সাহেব গত ৭ই ফেব্রুয়ারি বুধবার রাত ৮ ঘটিকায় বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্যের ব্রাইটন হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তান, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৯৫ বছর।

হাজী ইলিয়াস আলী সাহেব ব্রাইটনের শাহজালাল মুসলিম সেন্টার ও মসজিদ কমিটির সেক্রেটারি, কমিউনিটি এক্টিভিস্ট , সংগঠক ও সমাজকর্মী হাজী ইসলাম মিয়ার আব্বা। তিনি সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কের উপদেষ্টা ছিলেন।

গত ৯ই ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় লাউন্স মেমোরিয়াল সেমেট্রি মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে স্থানীয় মুসলিম কবর স্থানে তাকে ‌দাফন করা হয়। তার জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে হাজী ইসলাম মিয়া ।

মরহুমের জানাজায় স্থানীয় কাউন্সিলর, ডেপুটি মেয়র, রাজনীতিবিদ, বসমাজকর্মী , সাংবাদিক, আআত্মীয় স্বজনসহ কমিউনিটির সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *