সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করতে হবেঃ কে এম আবু তাহের চৌধুরী

সারওয়ার হোসেইন: সিলেট ওসমানী বিমানবন্দর কে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা ও অন্যান্য বিদেশী এয়ার লাইন্সের ফ্লাইট দ্রুত চালু করার দাবিতে গণসচেতনতা ও জনমত তৈরির লক্ষে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার অংশ হিসাবে গত ২৫ নভেম্বর, সোমবার ২০২৪ ইংরেজী তারিখে যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডের শাপলা কমিউনিটি হলে হাজী মোঃ সিরাজ মিয়ার সভাপতিত্বে এবং বাবরুল হোসেন বাবুল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্যাম্পেইন কমিটির আহবায়ক কে এম আবু তাহের চৌধুরী বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেট ওসমানী বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের কাজ দ্রুত সম্পন্ন করে অবিলম্বে সিলেটের বিমানবন্দরকে আধুনিক সুবিধা সহ পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করে অন্যান্য বিদেশি এয়ার লাইন্সের ফ্লাইট দ্রুত চালু করতে হবে।

“শাহজালাল ও ওসমানী বিমানবন্দরে কাস্টম ও ইমিগ্রেশন সেকশনে প্রবাসী যাত্রীদের অহেতুক হয়রানি বন্ধ করে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের এয়ারপোর্টে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি ।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জাহাঙ্গীর আলম খাঁন। সভায়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যাম্পেইন কমিটির সদস্য সচিব এম এ রব, অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, কাউন্সিলর ইসমাইল উদ্দিন, মোহাম্মদ আলী সালেহ, কবি ইলিয়াছ আলী, সাংবাদিক সারওয়ার হোসেইন, লোকমান মিয়া, আশরাফ মিয়া, হেলাল আহমদ, জমির উদ্দিন, হুশিয়ার আলী, সাংবাদিক নূরে আলম রব্বানী, লুৎফুর রহমান, তোফাজ্জল আলী সহ প্রমুখ ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর খান, মোঃ ফরিদ মিয়া, আব্দুল মতিন, হাফিজ ফারুক আহমদ, মোঃ হারুন মিয়া, আরশাদ আলী, সদিকুল ইসলাম, মোঃ মোকতাদির আলী, আব্দুল কাইয়ুম, লয়লু মিয়া, আনছার মিয়া, হুমায়ুর রহমান, সাইফুল আলম, সানাউল হক, আবির আহমদ, এফ রহমান শাহা, হাছিব আলী, জামাল আলী, আমিনুল ইসলাম, সমসুউদ্দিন, সাদ মিয়া, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইয়াছির প্রমূখ।

অনুষ্ঠানে আগত কমিউনিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ বিমান যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে যার কারনে অনেকেই বাংলাদেশ বিমানে আরোহন না করে স্বল্প টিকেটে অন্যান্য বিদেশি বিমানে বাংলাদেশ ভ্রমণ করার সুযোগ নিচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে খুব শীঘ্রই ম্যানচেস্টার ও লন্ডন হিত্রো ফ্লাইট বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সভায় বক্তাবৃন্দ প্রস্তাব রাখেন, হাই কমিশনের মাধ্যমে এন আইডি কার্ড প্রদান ,পাওয়ার অব এটরনি প্রদানের বেলায় বৃটিশ পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণ ও প্রবাসীদের সহায় সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্টদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

উপস্থিত সভায় ক্যাম্পেইন কমিটি ফর ফুল্লি ফাংশনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্র্যাডফোর্ড শাখা মোহাম্মদ আলী সালেহ কে আহবায়ক, বাবরুল হোসেন বাবুলকে মেম্বার সেক্রেটারী, সমসু মিয়াকে অর্থ সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা ও প্রবাসীরা কিভাবে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে পারেন এ বিষয়কে সামনে রেখে প্রবাসী বাংলাদেশী একটি প্রতিনিধি দল আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের জন্য বাংলাদেশ সফরে যাচ্ছেন । ডঃ হাসনাত এম হোসেন এমবিই, ও কে এম আবু তাহেরের নেতৃত্বে বিশ্বের ৭টি দেশের বিশেষজ্ঞ ও কমিউনিটির নেতৃবৃন্দ এ বৈঠকে যোগদান করবেন ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *