বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন নর্থ লিংকন শ্যায়ার -এর কমিটি পুনর্গঠন

যুক্তরাজ্যের স্কানথর্প শহরে প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী চ্যারিটেবল সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন নর্থ লিংকন শ্যায়ার-এর কমিটি পুনর্গঠন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) শহরের বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত এক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়।
সংগঠনের চেয়ারপার্সন আব্দুল খালিক শরীফ উদ্দিনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি শফিউল ইসলাম ফয়সলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ট্রাষ্টি বৃন্দ যথাক্রমে সিনিয়র ভাইস চেয়ারপার্সন আবুল কাশেম খান, সাবেক চেয়ারপার্সন মুজিবুর রহমান, জাহাঙ্গীর চৌধুরী ও আব্দুল মুহিত গাজী, এসিসট্যান্ট জেনারেল সেক্রেটারি নুরুল আমিন তারেক, ট্রেজারার ফখরুল হোসাইন, এসিসট্যান্ট ট্রেজারার এডভোকেট মাহমুদুল হাসান মিলন, একাউন্টেন্ট জিয়াউল হক ও আব্দুল নূর প্রমুখ।

সভায় চেয়ারপার্সন পদে কমিউনিটির সেবা প্রদানে প্রতিশ্রুতি বদ্ধ থাকায় এ পদে আবারও বর্তমান চেয়ারপার্সন আব্দুল খালিক শরীফ উদ্দিন কে সর্বসম্মতিক্রমে পুনরায় চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হয়।
তবে নতুন জেনারেল সেক্রেটারি হিসেবে একাউন্টেন্ট জিয়াউল হক এবং ট্রেজারার পদে সাবেক চেয়ারপার্সন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী কে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা প্রবাসী বাংলাদেশি সহ কমিউনিটির কল্যাণ, ও নতুন ক্রয়কৃত ভবনের যথাযথ রক্ষণাবেক্ষণ, সামাজিক সম্প্রীতি এবং কমিউনিটির উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
সভা শেষে উপস্থিত ট্রাষ্টি বৃন্দ নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *