নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা, সিংচাপইড় ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসার সাবেক প্রবীণ শিক্ষক মাওলানা আব্দুল খালিক আজ ১৫ ডিসেম্বর, রবিবার ভোর ৬টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ যোহর সিংচাপইড় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ছেলে কারী আবু বকর। জানাজার আগে এক সংক্ষিপ্ত সভায় মরহুমের স্মৃতিচারণ করেন সিংচাপইড় ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাদী, দশঘর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোশাহিদ আলী এবং সিংচাপইড় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে-এর প্রেসিডেন্ট ও একতা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক সারওয়ার হোসেইন সুজন।
জানাজায় উপস্থিত ছিলেন সিংচাপইড় জামে মসজিদের সভাপতি হাজী মুহাম্মদ আরজক আলী, সিংচাপইড় ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজী কালা মিয়া, হাজী নাজিম উদ্দিন, নুরুল ইসলাম, ছাতক উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মনসুর আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি রিয়াজুল ইসলাম তালেব, সিংচাপইড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আহমদ হোসেইন, একতা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আলাছ উদ্দিন, সেক্রেটারি মোঃ খালেদুল ইসলাম, এবং নবজাগরণ যুব সংঘের সভাপতি মোঃ শাহজাহান।
উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সুনামগঞ্জ জেলা অর্থ সম্পাদক আবু সুফিয়ান তোহা, ছাত্রশিবির উপজেলা দক্ষিণ সভাপতি ফাহিম আহমদ, এবং এলাকার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা। মরহুমের জানাজায় এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মাওলানা আব্দুল খালিক তার স্ত্রী, পাঁচ ছেলে, পাঁচ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে মুক্তবাংলা ফাউন্ডেশন ইউকে, সিংচাপইড় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে, একতা সমাজ কল্যাণ সংস্থা এবং ইখওয়ানুল মুসলিমিন প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন।
