প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর সাথে সাক্ষাৎপূর্ব প্রস্তুতি সভা সম্পন্ন

সারওয়ার হোসেইন: ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশী ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠনের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে “বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক” মতবিনিময় সভায় যোগদান করবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত কমিউনিটি লিডার, সাংবাদিক, সমাজকর্মী সহ সংগঠনের নেতৃবৃন্দ ।

অদ্য ৪ ডিসেম্বর ২০২৪ বুধবার ঢাকা সোনারগাঁ হোটেলে সংগঠনের ভাইস চেয়ারম্যান মাহিদুর রহমান এর সভাপতিত্বে, ডিজি আ ম ওয়াহিদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আগামী কালকের মত বিনিময় সভাকে সফল ও সার্থক করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বক্তব্য রাখেন মিডিয়া ডাইরেক্টর কে এম আবু তাহের চৌধুরী, সাংবাদিক শাফায়েত হোসেন বাবু, মাওলানা আব্দুল কাদের সালেহ , ব্যারিস্টার নজরুল, ডাক্তার সোহেলী ইয়াসমিন, ব্যারিস্টার নাজির আহমদ, সাংবাদিক সারওয়ার হোসেইন সহ অন্যান্যরা।
সভায় ১১ টি দেশের ২৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আগামী কালকের মত বিনিময় সভায় বাংলাদেশের উন্নয়নে প্রবাসীরা কিভাবে ভূমিকা রাখতে পারে এ ব্যাপারে বিশদ আলোচনা করা হবে। সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার দাবি সহ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি উত্থাপন করা হবে।
সভায় বক্তাবৃন্দ আগামীকাল ২ ঘটিকায় সংশ্লিষ্ট সকল ডেলিগেিইটদের ঢাকা ইন্টার কন্টিনেন্টাল
হোটেলে সময়মত যোগদান করতে নেতৃবৃন্দের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *