দেখে এলাম সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালারের ( র:) স্মৃতি বিজড়িত লস্করপুর সাহেব বাড়ি

দেখে এলাম হযরত শাহজালাল ( রঃ) এর অন্যতম অনুসঙ্গী তরফ বিজয়ী সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালারের ( র:) স্মৃতি বিজড়িত লস্করপুর সাহেব বাড়ি 

কে এম আবু তাহের চৌধুরী , সাংবাদিক ও কমিউনিটি লিডার
—————————————————————-
গতকাল ঢাকা থেকে সড়ক পথে মৌলভীবাজার ফেরার পথে সাতশ’ বছরের পুরানো ঐতিহ্যবাহী লস্করপুর সাহেব বাড়ি দেখে এলাম । হযরত শাহজালাল (র:) এর অন্যতম অনুসঙ্গী সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার্রর স্মৃতি বিজড়িত এই বাড়ি । বাড়ির সামনে বিশাল দীঘি । লস্করপুর ছিল তরফ রাজ্যের রাজধানী । সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালারের অধঃস্তন পুরুষ আমার তালই মরহুম দেওয়ান সৈয়দ ইমামুর রেজা ও তাঁর স্ত্রী মরহুমা সৈয়দা জুবেদা আক্তার খাতুন সহ লস্করপুরের সকল মুরদেগানের কবর জিয়ারত করলাম।বাড়ির দীঘির পূর্ব পাড়ে অবস্থিত সৈয়দ হুমায়ুন রেজা ভাইয়ের প্রতিষ্ঠিত মাদ্রাসাটিও দেখলাম ।
লস্করপুর সাহেব বাড়ি ও জমিদার বাড়ির এক বিশাল ইতিহাস ও ঐতিহ্য রয়েছে ।সাবেক প্রধান বিচারপতি সৈয়দ এবি মাহমুদ হোসেন সহ দুইজন প্রধান বিচারপতি এ বাড়ির কৃতি সন্তান । বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন এ বাড়িরই গর্ব ।
১৯৯৮ সালে আমি যখন লণ্ডন থেকে বাংলাদেশে আসি তখন আমার সাক্ষাৎ হয় দেওয়ান সৈয়দ ইমামুর রেজার সাথে । হবিগঞ্জের বাসায় আমরা এক রুমে এক রাত কাটাই।তরফ রাজ্যের অনেক ইতিহাস তিনি আমাকে বলেন ।তরফ কিভাবে বিজয়ী হয়েছিল তার কাহিনী শুনতে শুনতে সারা রাত কেটে যায়।হবিগঞ্জের তরফ রাজ্যে ইসলাম প্রচারে প্রধান সেনাপতি আউলিয়াকূল শিরোমণি সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার ও অধঃস্তন পুরুষদের অনেক ইতিহাস ও কেরামতি রয়েছে।এই আউলিয়া শায়িত আছেন মুড়ারবন্দে।
মহান আমার আত্মীয় স্বজনসহ সকল মুরদেগানদের মাফ করে দিন ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *