সিলেট, ১৬ জুন ২০২৫
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ এবং ইসলামী আরবী ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য জনাব লুৎফুর রহমান হুমায়দীর সহধর্মিণী মিসেস রুহিনা বেগম (৪৯) ইন্তেকাল করেছেন।
আজ সোমবার ভোর ৬টা ৩০ মিনিটে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার জানাজার নামাজ আজ বিকাল ৪টায় শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে সিলেটের ঐতিহাসিক মানিকপীর (রহঃ) কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ইসলামী শিক্ষাঙ্গনে তার অবদান ও প্রেরণা স্মরণীয় হয়ে থাকবে।
মুক্তবাংলা পরিবার মরহুমার রূহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
