জনাব সারওয়ার হোসেইনকে সংবর্ধনা প্রদান করলো পান্ডারগাঁও ইউনিয়ন জামায়াত

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্প্রতি যুক্তরাজ্য প্রবাসী, সমাজ সেবক, কমিউনিটি লিডার এবং মুক্তবাংলা চ্যানেলের সিইও জনাব সারওয়ার হোসেইনকে সংবর্ধনা প্রদান করেছে।

ইউনিয়ন জামায়াতের আমীর জনাব দেলওয়ার হোসেইনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল হাই বশির এর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হোসাইন আহমদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ডা. আব্দুল কুদ্দুস, সাবেক চেয়ারম্যান, দোয়ারাবাজার উপজেলা; মাস্টার কামাল উদ্দিন, নায়েবে আমীর, দোয়ারাবাজার উপজেলা জামায়াত; এ কে এম ফরিদ উদ্দিন, সূরা ও কর্মপরিষদ সদস্য, ছাতক উপজেলা জামায়াত ও সালাহ উদ্দিন, সভাপতি, সৈয়দেরগাঁও ইউনিয়ন জামায়াত।

বক্তারা জনাব সারওয়ার হোসেইনের বহুমুখী সমাজসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁকে উৎসাহিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা বলেন, জনাব সারওয়ার হোসেইন প্রবাসে থেকেও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিগত দুইবারের ভয়াবহ বন্যায় পান্ডার গাঁও ও দোয়ারাবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ দিয়ে গরিব অসহায় মানুষকে সাহায্য করায় বক্তাবৃন্দ তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। তার এই কর্মতৎপরতা প্রবাসী সমাজের জন্য একটি দৃষ্টান্ত।

বক্তারা আরো বলেন, গণমানুষের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী আর্ত মানবতার সেবায় ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সকল দুর্যোগে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের সর্বাবস্থায় সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রবাসীদের সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টান্ত হিসেবে বিশেষভাবে চিহ্নিত হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *