গ্লোরিয়াস মডেল স্কুল পরিদর্শনে মুক্তবাংলা চ্যানেলের সিইও জনাব সারওয়ার হোসেইন

আজ ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার, মুক্তবাংলা চ্যানেলের সিইও এবং বৃটেন প্রবাসী জনাব সারওয়ার হোসেইন সিলেটের উত্তর লাখাউড়ায় অবস্থিত গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন। তার সঙ্গে ছিলেন মুক্তবাংলা চ্যানেলের সম্পাদক জনাব এমদাদুল ইসলাম তালুকদার।

পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানান গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম লোকমান খান এবং ভাইস প্রিন্সিপাল ডা. এস এম সুলতানা জাহান। এছাড়া শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইয়াছিন আরাফাত, কলি আক্তার এবং শিবলী আক্তার।

জনাব সারওয়ার হোসেইন পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, অবকাঠামো এবং শিক্ষার মান সম্পর্কে ধারণা নেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। মুক্তবাংলার সম্পাদক জনাব এমদাদুল ইসলাম তালুকদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সফল হওয়ার পরামর্শ দেন।

পরিদর্শন শেষে উভয় অতিথি প্রতিষ্ঠানটির প্রশংসা করেন এবং ভবিষ্যতে গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান আরও উন্নত করার জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, মুক্তবাংলা চ্যানেল প্রবাসী বাঙালিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম, যা বৈশ্বিক পরিসরে বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করছে।

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *