বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট বিভাগের প্রথম শহীদ আবদুস সালাম আজাদের স্মৃতি সংরক্ষণ, তাঁর আদর্শ প্রচার এবং প্রজন্ম থেকে প্রজন্মে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যুক্তরাজ্যে ‘শহীদ আবদুস সালাম স্মৃতি পরিষদ’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি লন্ডনের হোয়াইটচ্যাপেলস্থ মক্কা গ্রিলের হলরুমে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ৬১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সাবেক ছাত্রশিবির নেতা মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও মুসলিম খানের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে শহীদ আবদুস সালাম আজাদসহ সকল শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, শহীদদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে কাজ করতে এ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শহীদ আবদুস সালাম আজাদ ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী ছিলেন। ১৯৮৮ সালের ৭ নভেম্বর তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের সন্ত্রাসীদের হাতে তিনি নিহত হন। আল-কোরআনের আদর্শ প্রচারের কারণে তাকে শহীদ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মো. মিজানুর রহমান মিজানকে সভাপতি, নোমান আহমদকে সহ-সভাপতি, মুসলিম খানকে সেক্রেটারি মনোনীত করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য পদে দায়িত্বশীলগণ হলেন- সহ-সেক্রেটারি নাহিন মিয়া তালুকদার, হাবিবুর রহমান হাবিব ও জুবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, আলী আহমদ ও শাহ আলম ফয়ছল, অর্থ সম্পাদক জুবায়ের আহমদ (জুয়েল), সহ-অর্থ সম্পাদক কামরুল হাসান সবুজ ও ফয়জুল বারী দিনার, অফিস সম্পাদক ছাইম উদ্দিন, সহ-অফিস সম্পাদক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সহ-প্রচার সম্পাদক মুফতি ফয়জুল হক, গবেষণা সম্পাদক আব্দুল হামিদ, সহ-গবেষণা সম্পাদক নাহিদ মিয়া তালুকদার, ক্রীড়া সম্পাদক বিলাল আহমেদ ফাহিম, সহ-ক্রীড়া সম্পাদক আবু সুফিয়ান ও কাওসার আহমেদ, শিক্ষা সম্পাদক আবু তালহা, সহ-শিক্ষা সম্পাদক আমিনুল ইহসান ও মো. শাকির, মিডিয়া সম্পাদক আব্দুল হামিদ শিমুল, সহ-মিডিয়া সম্পাদক মোহাম্মদ আলী ও মো. ছাবিদ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন (আনু), সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহনুর আলী, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ মোজাক্কির আহমদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু ছাদেক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুফী আলম (সুফি), সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মহি উদ্দিন রানা, রুহুল আমীন ও নুরুজ্জামান, ছাত্র কল্যাণ সম্পাদক আনছার আলী, সহ-ছাত্র কল্যাণ সম্পাদক নুরুল ইসলাম, মেস ব্যবস্থাপনা সম্পাদক কামরান আহমদ, সহ-মেস ব্যবস্থাপনা সম্পাদক মোবারক আলী, পাঠাগার সম্পাদক রেজাউল ইসলাম, সহ-পাঠাগার সম্পাদক মঈনুল ইসলাম শিপন, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক ফয়েজুর রহমান ফয়েজ, সহ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হাফিজ মুজিবুর রহমান ও অলিউর রহমান, প্রকাশনা সম্পাদক খালেদ হাসান, সহ-প্রকাশনা সম্পাদক আলমাছ আলী ও তাজরিয়ান মালিক সালমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইফুর রহমান পারভেজ, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলুল বারী সারওয়ার ও তাজ উদ্দিন কামাল, যুব বিষয়ক সম্পাদক জাবের হোসাইন, সহ-যুব বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রাজু ও মো. আবদুল করিম, পরিকল্পনা সম্পাদক শাহ ওবায়দুর রহমান, সহকারী পরিকল্পনা সম্পাদক আরজক আলী, আব্দুল আজিজ জসিম ও মুজাহিদ রহমান (সোহাগ), আইটি সম্পাদক মুশাহিদ আলী, সহ-আইটি সম্পাদক হাফিজ কাওসার আহমেদ, বাংলাদেশ প্রজেক্ট সেক্রেটারি এনামুল হক, সহকারী প্রজেক্ট সেক্রেটারি সাইফুর রহমান পারভেজ এবং বাংলাদেশে কলেজ প্রতিনিধি সেলিম হোসাইন।
পরিশেষে সকলের সম্মতিক্রমে আগামী ৯ নভেম্বর যুক্তরাজ্যে শহীদ আবদুস সালাম আজাদের স্মরণে দোয়া ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
